ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জ অংশে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক পথচারী নিহতের খবর পাওয়া গেছে। গতকাল সোমবার (১৭ নভেম্বর) বন্দর থানার মদনপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত ৮টায় এ ঘটনা ঘটে। নিহতের নাম খোকন (৫৩) পিতা-মৃত ওসমান আলী, তার বাড়ি বন্দর দরিসোনাকান্দা এলাকায়।
স্থানীয়রা জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুরে চট্টগ্রাম মুখি দ্রুতগামী একটি কাভার্ডভ্যান সড়ক পারাপারের সময় তাকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বেঙ্গল নিউজ ডেক্স 










