ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় আহত, থানায় হত্যাচেষ্টার অভিযোগ

  • রাজশাহী
  • প্রকাশের সময় : ১২:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫
  • ২২৬ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর এটিকে পরিকল্পিত হত্যাচেষ্টা বলে দাবি করেছেন। এ ঘটনায় তিনি গতকাল সোমবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। এতে অজ্ঞাতনামা ১২ থেকে ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।

এর আগে গতকাল বিকেলে নগরের বিনোদপুর এলাকায় এনসিপির নেতাসহ কয়েকজন সড়ক দুর্ঘটনায় আহত হন। তাঁরা হলেন এনসিপির রাজশাহী জেলার সাংগঠনিক সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক নাহিদুল ইসলাম সাজু, সদস্য আবদুর বারি এবং সাংবাদিক সোহানুর রহমান। গুরুতর আহত আবদুর বারিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাহিদুল ও সোহান চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন।

নাহিদুল বেঙ্গল নিউজ টিভি  অনলাইনকে বলেন, ‘এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়, আমাকে হত্যার উদ্দেশ্যেই ধাক্কা দেওয়া হয়েছে। যেদিক দিয়ে গাড়িটি আসছিল, সেটি স্বাভাবিক চলাচলের পথ নয়। এটি পরিকল্পিত হামলা।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক বেঙ্গল নিউজ টিভি  অনলাইনকে বলেন, থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

এনসিপি নেতা সড়ক দুর্ঘটনায় আহত, থানায় হত্যাচেষ্টার অভিযোগ

প্রকাশের সময় : ১২:০৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫