ঢাকা ০১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা

  • বেঙ্গল নিউজ ডেক্স
  • প্রকাশের সময় : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

ছবি সংগৃহিত

ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়েছে। গতকাল রোববার রাতে মামলাটি করা হয়।

তবে মামলার বাদী ও আসামি সম্পর্কে কোনো তথ্য দেয়নি থানা-পুলিশ।

পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার হারুন অর রশীদ বেঙ্গল নিউজ  টিভি অনলাইনকে বলেন, হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে পারেননি তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য থানার ওসিকে ফোন দিলে তাঁকে পাওয়া যায়নি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন রাজধানীর পুরানা পল্টন এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে শরিফ ওসমান বিন হাদিকে গুলি করা হয়। এ ঘটনায় সংগঠিত নেটওয়ার্কের ইঙ্গিত পাচ্ছে পুলিশ।

পুলিশ সূত্র জানায়, ঘটনায় জড়িত হিসেবে এ পর্যন্ত তিনজনকে শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে মোটরসাইকেলের পেছনে বসে গুলি চালান ছাত্রলীগের নেতা ফয়সল করিম মাসুদ ওরফে রাহুল, চালক ছিলেন আলমগীর শেখ।

ঘটনার আগে হাদিকে অনুসরণকালে (রেকি) এই দুজনের সঙ্গে আরও একজন ছিলেন। তাঁর নাম রুবেল। তিনি আদাবর থানা স্বেচ্ছাসেবক লীগের কর্মী বলে জানা গেছে।গুলিবিদ্ধ শরিফ ওসমান বিন হাদিকে আজ দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা

প্রকাশের সময় : ১১:৫৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫