ঢাকা ০৩:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

ছবি সংগৃহিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে সিঙ্গাপুরে নিতে ঢাকায় পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স।

এয়ার অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহৃত গালফস্ট্রিম জি-১০০ সিরিজের প্রাইভেট জেটটি সোমবার বেলা ১১টা ২২ মিনিটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগীব সামাদ এ তথ্য জানিয়েছেন। উন্নত চিকিৎসার জন্য এদিন দুপুরেই হাদিকে নিয়ে যানটির সিঙ্গাপুরে রওনা হওয়ার কথা রয়েছে।                                                                                                                                                                                                                                                                                              এর আগে রবিবার শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, দুপুরে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে।

এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণসংক্রান্ত সব প্রস্তুতি এর মধ্যেই সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে এয়ার অ্যাম্বুলেন্স

প্রকাশের সময় : ১২:১৭:১০ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫