ঢাকা ০৩:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে বালুর মাঠে খুন, পিবিআইয়ের অভিযানে আসামি গ্রেপ্তার

ছবি সংগৃহিত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুর মাঠের পাশে মস্তকবিহীন যুবকের লাশ উদ্ধার হওয়ার চার দিনের মধ্যেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, হত্যার মূল কারণ পরকীয়াজনিত বিরোধ।

শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে পিবিআই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ (বিপিএম) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

নিহতের বাবা ওয়াজেদ আলী খান আড়াইহাজার থানায় হত্যা মামলা দায়ের করলে মামলাটি পিবিআই তদন্তে নেয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রুহুল আমিন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে উঠে আসে, রুহুল আমিনের খালার সঙ্গে নিহত আলিমের পরকীয়াজনিত সম্পর্ক ছিল।
বিষয়টি পারিবারিকভাবে জানাজানি হলে আলিম ওই নারীকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এতে রুহুল আমিন ও তার খালা পরিকল্পিতভাবে আলিমকে হত্যার সিদ্ধান্ত নেন।
নিহতের জামাকাপড়ও খুলে নেওয়া হয়। ১৮ ডিসেম্বর স্থানীয়দের তথ্য অনুযায়ী খাল থেকে নিহতের খণ্ডিত মস্তক, হত্যায় ব্যবহৃত দা ও জ্যাকেটের অংশ উদ্ধার করা হয়।
পিবিআই জানিয়েছে, গ্রেপ্তারকৃত আসামির খালা ও অন্যান্য অজ্ঞাত আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার রুহুল আমিনকে শনিবার (২০ ডিসেম্বর) আদালতে পাঠানো হবে এবং মামলার তদন্ত কার্যক্রম এখনো চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নারায়ণগঞ্জে বালুর মাঠে খুন, পিবিআইয়ের অভিযানে আসামি গ্রেপ্তার

প্রকাশের সময় : ০১:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫