ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার পেকুয়ায় যাত্রীবাহী গাড়ি-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী ‘বলাকা সার্ভিস’ গাড়ি ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৭ জন।

বৃহস্পতিবার সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে চকরিয়া-মগনামা সড়কের আন্নরআলী মাতবর পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম তাহাসিন (২)। সে আবদুল হকের সন্তান বলে জানা গেছে।

দুর্ঘটনায় শিশুটির মা আনারকলি গুরুতর আহত হয়েছেন। হতাহতের পরিবারের সদস্যরা জানান, তাঁরা কক্সবাজারের ঈদগাঁও পালাকাটা এলাকার বাড়ি থেকে কুতুবদিয়ায় নানার বাড়ি যাচ্ছিলেন।

এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজিটির সংঘর্ষ হয়। সিএনজিতে থাকা আরও তিন শিশুসহ মোট সাতজন আহত হন। এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আহতদের বর্তমানে হাসপাতালে ভর্তি রেখে প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হচ্ছে। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

স্বামী বিদেশে থাকতেই অন্তঃসত্ত্বা, পরে গোপন গর্ভপাতের অভিযোগ চিকিৎসা প্রতিবেদনে ‘অসম্পূর্ণ গর্ভপাত’, এফিডেভিটের পর ঘটনাপ্রবাহ ঘিরে এলাকায় চাঞ্চল্য

কক্সবাজার পেকুয়ায় যাত্রীবাহী গাড়ি-অটোরিকশা সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

প্রকাশের সময় : ০৩:৫৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬