ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীর বংশালে ভবনের সিঁড়িতে তরুণের লাশ

ছবি সংগৃহিত

রাজধানীর বংশালের আগামসি লেনের একটি ভবনের সিঁড়ি থেকে মো. সজীব (১৯) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ আসা কলের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। সজীবের পরিবারের অভিযোগ, তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

বংশাল থানার পুলিশ বলছে, ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভবনটির চতুর্থ তলার ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ।নিহত তরুণের চাচাতো ভাই শাহরিয়ার বলেন, বিকেলে সজীবকে তাঁর প্রেমিকা ফোন করে বাসায় ডেকে নেন। পরে মেয়েটির স্বজনেরা সজীবকে আটকে রেখে শারীরিক নির্যাতন করে হত্যা করেন।

পুলিশ বলছে, তারা প্রাথমিকভাবে জানতে পেরেছে, মেয়েটির সঙ্গে সজীবের সম্পর্ক ছিল। কিন্তু দুই পরিবারের কেউই সম্পর্কটি মেনে নিচ্ছিলেন না।

স্বজনের তথ্যমতে, সজীব বংশাল এলাকার আগামসি লেনের বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। এবার এইচএসসিতে অকৃতকার্য হন সজীব। তিনি বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর বংশালে ভবনের সিঁড়িতে তরুণের লাশ

প্রকাশের সময় : ১১:১২:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫