ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

ছবি সংগৃহিত

নরসিংদীর খেয়াঘাটে অতিরিক্ত ভাড়ার টাকা আদায়ের জেরে বিবাদমান দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ ১৫ জন আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) সকালে সদর উপজেলার মাধবদী থানার চরাঞ্চল চরদীঘলদী ইউনিয়নের জিতরামপুরে মাইকে ঘোষণার পর দুই দফায় এ সংঘর্ষ হয়।

মাধবদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি মো. নজরুল ইসলাম  বেঙ্গল নিউজ টিভি অনলাইনকে বলেন, জিরতরামপুরে খেয়াঘাটে ভাড়ার অতিরিক্ত টাকা আদায় ও আধিপত্য বিস্তার করা নিয়ে স্থানীয় শহিদ মেম্বার ও চাঁন মিয়া গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
এনিয়ে গত সোম ও মঙ্গলবার সকালে দুইপক্ষের ২ দফা সংঘর্ষে ১০ জন আহত হবার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

তিনি বলেন, এর মধ্যেই শনিবার সকালে পুলিশ না থাকার সুযোগে মাইকে ঘোষণা দিয়ে ফের টেঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষের লোকজন। এতে টেঁটাবিদ্ধসহ উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

আহতদের মধ্যে বেশ কয়েকজন নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা নিলেও পুলিশী গ্রেপ্তারের ভয়ে অনেকে বিভিন্ন স্থানে গোপনে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। খবর পেয়ে পুলিশ ফের ঘটনাস্থলে অবস্থানের পর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষে আহত ১৫

প্রকাশের সময় : ০২:০৩:১৪ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫