ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের একই দিনে রহস্যজনক মৃত্যু দুই বোনের

একই দিনে দুই বোনের বিয়ে। বাড়িজুড়ে আনন্দ, প্রস্তুতি, অতিথিদের ভিড়। কিন্তু বিয়ের আগের রাতেই সেই আনন্দ ঘরে নেমে আসে শোকের ছায়া। রাজস্থানের যোধপুরের মানাই গ্রামে আত্মহত্যা করেছেন দুই বোন।

নিহতরা হলেন ২৫ বছর বয়সী শোভা, ২৩ বছর বয়সী বিমলা। শনিবার তাঁদের বিয়ের কথা ছিল। শুক্রবার রাত পর্যন্ত বাড়িতে বিয়ের উৎসব, আয়োজন চলছিল। গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাঁরা।

পরিবারের সদস্যরা দ্রুত তাঁদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন।

যোধপুর পশ্চিম অঞ্চলের অতিরিক্ত উপপুলিশ কমিশনার রোশন মীনা জানান, শুক্রবার গভীর রাত পর্যন্ত বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত প্রায় ১২টার দিকে দুই কনে ঘুমাতে যান। ভোর প্রায় চারটার দিকে তাঁদের শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

মরদেহ বাড়িতে আনার পর সৎকারের প্রস্তুতি শুরু হয়। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শেষকৃত্যের প্রক্রিয়া থামিয়ে দেয়। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়। পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বিষাক্ত কোনো পদার্থ সেবনের ফলে তাঁদের মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নিশ্চিত করা যাচ্ছে না।ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি। ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

বিয়ের একই দিনে রহস্যজনক মৃত্যু দুই বোনের

প্রকাশের সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬