ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্ট হাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। তাদের মধ্যে তাজউদ্দিন ইসলাম (২৫) নামে লক্ষ্মীপুরের এক যুবক রয়েছেন। গতকাল শুক্রবার বিকালে নিহতের খালাতো ভাই আব্দুল খালেক বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তাজ লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের আলাদাদপুর গ্রামের আবুল কাশেমের ছেলে।

আব্দুল খালেক জানান, তাজউদ্দিন চার বোনের এক ভাই। তার নিজের চার মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। জীবিকার তাগিদে প্রায় চার লাখ টাকা খরচ করে তাজ প্রায় ৮ মাস আগে মালদ্বীপ যান। সেখানে তিনি একটি আবাসিক হোটেলে (রিসোর্ট) কাজ করতেন। তিনি আরও বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আমার ভাই মারা গেছেন। তার পরিবারটি অসহায় হয়ে গেছে। তার বাবা কিডনিজনিত রোগে আক্রান্ত।

গণমাধ্যম সূত্র জানায়, শুক্রবার ভোরে মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের সাইটের গেস্ট হাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। পরে গেস্ট হাউসের ভেতর থেকে সাত বাংলাদেশিকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন পাঁচজনের মৃত্যু হয়। নিহত অন্যরা হলেন মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো. নূরনবী সরকার। এ ছাড়া গুরুতর আহত অপর দুই বাংলাদেশি কর্মী হলেন জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন।

এ বিষয়ে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো. সোহেল পারভেজ গণমাধ্যমকে জানান, আহত দুজনের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) এবং অপরজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে খোঁজখবর নিতে হাইকমিশনের একটি প্রতিনিধি দল পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তিদের মরদেহ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ০১:৫৩:১২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬