ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের কাছে গোপন তথ্যপাচারের অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনকে গ্রেফতার

ইসরায়েলের কাছে গোপন তথ্যপাচারের অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর চেষ্টা করছিল।

প্রসিকিউটর কার্যালয়ের ভাষ্যানুযায়ী, “ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করা হয়েছে। তারা সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসহ বিভিন্ন তথ্য ইহুদিবাদীদের কাছে পাঠাচ্ছিল। বিচারিক আদেশের মাধ্যমে এসব নেটওয়ার্কে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।”

এর আগে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের ভেতরে থাকা তথাকথিত ‘তথ্যদাতাদের’ দেওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েল দেশটিতে নতুন ধাপের হামলা শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ইসরায়েলের কাছে গোপন তথ্যপাচারের অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০ জনকে গ্রেফতার

প্রকাশের সময় : ০১:৪৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬