ঢাকা ০৩:০৮ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবারে শত্রুপক্ষের ২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান

ইরান শনিবার দুই ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে। দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। ওই দুই ব্যক্তিকে বিরোধী দল ‘পিপলস মোজাহেদিন অর্গানাইজেশন অফ ইরান’-এর সঙ্গে সংশ্লিষ্টতা এবং সশস্ত্র হামলা চালানোর দায়ে দোষী সাব্যস্ত করা হয়েছিল।পিএমওআই-এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের মৃত্যুদণ্ড কার্যকরের সর্বশেষ ঘটনা এটি।

পিএমওআই শনিবারের মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়টি নিশ্চিত করেছে। তারা এক বিবৃতিতে বলেছে, ইরান রাজনৈতিক বন্দিদের, বিশেষ করে পিএমওআই সদস্য ও সমর্থকদের মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে নিজেদের দুর্বলতা ঢাকার চেষ্টা করছে। এতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে পিএমওআই-এর চার সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

দলটি আরো জানায়, শনিবার মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তিকে ২০২৪ সালের জানুয়ারিতে গ্রেপ্তার করা হয়েছিল এবং ২০২৫ সালের ডিসেম্বরে তাদের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবারে শত্রুপক্ষের ২ ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিল ইরান

প্রকাশের সময় : ০৪:৩৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬