ঢাকা ০৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান ইরানের

হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সে হুঁশিয়ারি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। পাল্টা বার্তায় তেহরানও যুক্তরাষ্ট্রকে কঠিন পরিণতির সতর্কবার্তা দিয়েছে।ইরানের কেন্দ্রীয় সামরিক সমন্বয়কারী সংস্থা খাতাম আল-আম্বিয়া এক বিবৃতিতে ট্রাম্পের বক্তব্য তীব্র ভাষায় নাকচ করে দেয়।

সংস্থাটির জ্যেষ্ঠ কর্মকর্তা আলী আবদুল্লাহি আলীআবাদি বলেন, মার্কিন প্রেসিডেন্টের এই ধরনের হুমকি ‘অসহায়, দিশাহারা ও বিবেচনাহীন আচরণের’ প্রতিফলন। এর আগে, শনিবার হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানের প্রতি ৪৮ ঘণ্টার আলটিমেটাম পুনর্ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে।এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা, এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

তবে তেহরান এই হুঁশিয়ারিকে গুরুত্ব না দিয়ে উল্টো কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। আলীআবাদি বলেন, এমন বার্তার অর্থ হলো—পরিস্থিতি আরো জটিল ও বিপজ্জনক হয়ে উঠবে, যার দায়ভার যুক্তরাষ্ট্রকেই নিতে হবে। তিনি বলেন, ‘এ ধরনের বক্তব্য আগুনে ঘি ঢালার শামিল।

উল্লেখ্য, হরমুজ প্রণালি ঘিরে এই টানাপড়েন বৈশ্বিক জ্বালানির বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। কারণ বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল সরবরাহ এই গুরুত্বপূর্ণ জলপথের ওপর নির্ভরশীল। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার মধ্য দিয়ে হরমুজ প্রণালি ঘিরে টানাপড়েন বাড়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান ইরানের

প্রকাশের সময় : ০১:১৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬