ঢাকা ০৩:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান যুদ্ধ ‘শেষের পথে’ : ডোনাল্ড ট্রাম্প

মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই যুদ্ধ শেষের ইঙ্গিত দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানকে ঘিরে চলমান সংঘাত খুব শিগগিরই শেষ হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুদ্ধ এখন প্রায় শেষ পর্যায়ে। তিনি বলেন, “আমার মনে হয়, এটি শেষ হওয়ার একদম দ্বারপ্রান্তে রয়েছে।”

যুদ্ধের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ট্রাম্প দাবি করেন, সময়মতো পদক্ষেপ না নিলে ইরান এতদিনে পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যেত। সেই প্রসঙ্গে তিনি বলেন, ইরানের হাতে এমন অস্ত্র থাকলে বৈশ্বিক পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন রূপ নিত।

তবে আন্তর্জাতিক মহলের একটি অংশ এ বিষয়ে ভিন্নমত পোষণ করছে। জাতিসংঘ-এর পারমাণবিক তদারকি সংস্থার তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে-এমন কোনো সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে চলমান হামলায় সৃষ্ট ব্যাপক ক্ষয়ক্ষতির কথাও তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন, ইরান-এর অবকাঠামো পুনর্গঠনে দুই দশক পর্যন্ত সময় লাগতে পারে।

তবুও কূটনৈতিক সমাধানের সম্ভাবনা দেখছেন তিনি। ট্রাম্প জানান, পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে ইরান একটি সমঝোতায় যেতে আগ্রহী হতে পারে।

এছাড়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফা আলোচনা এই সপ্তাহে বা আগামী সপ্তাহের শুরুতে অনুষ্ঠিত হওয়ার তথ্য আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে ওঠে এসছে। তবে ঠিক কোথায় এই বৈঠক হতে পারে তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য উপস্থাপিত হয়েছে।

এদিকে হরমুজ প্রণালিতে মার্কিন অবরোধ দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ফলে তারা সমুদ্রপথে ইরানে আসা-যাওয়ার অর্থনৈতিক বাণিজ্য সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Gojnobi biplob

Popular Post

হামের টিকা নিয়ে পূর্ববর্তী সরকারগুলো ক্ষমাহীন অপরাধ করেছে : প্রধানমন্ত্রী তারেক রহমান

ইরান যুদ্ধ ‘শেষের পথে’ : ডোনাল্ড ট্রাম্প

প্রকাশের সময় : ১২:৪০:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬